বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
সারাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের বাঘবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল হক (৬৫) ও রোজিনা হক (৪৯)।

পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে শামসুল হক ও রোজিনা হক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম।

তিনি জানান, গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। এর মধ্যে শামসুল ও রোজিনা হক স্বামী স্ত্রী। রাব্বি ও তানজিল পেশায় মিস্ত্রি। এদের মধ্যে তানজিল ও রাব্বি বেশি দগ্ধ হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ