সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চাঁদার টাকায় প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এক কর্মকর্তার বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যক্তিগত টাকায়। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ওই হাসপাতাল কেন্দ্রীক একাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধির (এনিম্যাল হেল্থ বিভাগ) সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার ছিল ওই অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল জলিলের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা তোলেন। সেই টাকা দিয়েই অনুষ্ঠানের কাজ সম্পন্ন করা হয়।

তারা জানান,অনুষ্ঠান উপলক্ষে হাসপাতাল কেন্দ্রীক ১৬-১৭ জন কর্মরত প্রতিনিধির প্রত্যেককে পাঁচশ করে টাকা ধরা হয়েছিল। একসঙ্গে চলতে গেলে টাকা দিতে বাধ্য। দু’জন ছাড়া সকলকে ব্যক্তিগতভাবে এ টাকা দিতে হয়েছে। খবরটি প্রকাশ পেলে উপজেলা অফিস পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সাজেদুল ইসলাম অনুষ্ঠানের কথা স্বীকার করে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে টাকা গ্রহনের বিষয়টি আমার জানা নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ