সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

শেরপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হল-নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০) এবং একই জেলার ফুলপুর উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের পুত্র আলাল উদ্দিন (৩৫)।

আহতদের মধ্যে শিশু তোবা (১৬) আদনান সাবিদ (৩) ও উম্মে সালমা (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা ময়মনসিংহ জেলার বাসিন্দা।

নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১১ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমরে মুচড়ে যায়। এতে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন এসে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে এক জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হতাহতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ