সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে নারীসহ শিশু আহত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ধর্মঘর ভারত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে আহত হয়েছেন নারী ও শিশু। শনিবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে ভারত থেকে জেলার সীমান্তবর্তী এলাকা জুড়ী উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

পরে তারা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গুলিবিদ্ধরা হলেন-দিলারা বেগম (২৮) ও সোহানা (৮)। আহতরা হলেন- নাজিমুদ্দিন (৩৫), নুর সাহিদ (৮), নূর সাহারা (৭), মোহাম্মুনুর আক্তার (৫) ও সাইফান নুর (২)।

জানা যায়, ভারত থেকে অবৈধপথে অনুপ্রবেশকালে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম ৫ শিশুসন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ। এ সময় দিলারা বেগম ও তার কুলে থাকা শিশু সন্তান সোহানা গুলিবিদ্ধ হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিন জানান, বিএসএফের এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে বিএসএফের অস্ত্র থেকে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পড়েন। প্রায় ২ বছর আগে শাশুড়িকে দেখার জন্য তারা ভারতে যান। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবিদ্ধ হন তার স্ত্রী ও এক সন্তান। পরে রবিবার সকাল ৭টার দিকে তারা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পাঠান।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, হাসপাতালে চিকিৎসা দিয়ে রবিবার বিকেলে শিশু ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সকালে তারা জুড়ী থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। পরে চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ