সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
সারাদেশ

শেরপুরে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীরপাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৪৯)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৩ বীরের মেজর তাওসীফ বিন হাসান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার দিবাগত রাত সারে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানার বসতঘরের ভিতরে খাটের নীচে তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাঁচটি পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, ওই ঘটনায় গ্রেফতারকৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ