সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি শান্ত’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সিংগাইর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চারিগ্রামে এমপির নিজ বাড়িতে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহবান জানান। সেই সাথে তিনি পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সিংগাইর – হরিরামপুর -মানিকগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহব্বায়ক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব তারিক বিল্লাহ খান ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.আতাউর রহমান।এ ছাড়া আরো বক্তব্য রাখেন সিংগাইর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জেলা যুবদলের সহ-সভপতি শেখ কবীর আহমেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক এমপির এপিএস মো. আওলাদ হোসেন,বিএনপি নেতা তুহিন খাঁন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.মিজানুর রহমান বাদল, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ,দৈনিক আমার দেশ প্রতিনিধি মো.মোতালেব হোসেন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ পাওয়া সংবাদ