সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মুল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মুল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকা ইত্যাদি অপরাধে চুয়াডাঙ্গা দর্শনার আল্লারদান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যোথ অভিযান চালায় দর্শনার বিভিন্ন এলাকায়। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন দামুড়হুদা কর্তৃক দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেল, ডিম, মুদিদোকান, মুরগী বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স আল্লাহর দান হোটেলে পুর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মুল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মুল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে বাজারে ডিম, মুদিদোকান, মুরগীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

image

সর্বশেষ পাওয়া সংবাদ