সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

আন্দোলনে আহতদের সাতক্ষীরায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে সাতক্ষীরায়। জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার রাতে শহরের ফারজানা ক্লিনিকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত সাব্বির হোসেন, গোলাম হোসেন ও মাসুদ রানার চিকিৎসা সেবা প্রদান করেন, ফারজানা ক্লিনিকের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মফিজুল ইসলাম।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এ এইচ রিফাত, ইলিয়াস হোসেন, সদস্য হাজী আহসান উর প্রদীপ, হাসানুর রহমান, ফারজানা ক্লিনিকের পরিচালক নাজমুল হোসেন প্রমুখ।

জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা এসময় বলেন, ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পর্যায়ক্রমে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আজ থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। যা চলমান থাকবে।

তারা জানান, আহতদের মধ্যে যাদের অবস্থা বেশী খারাপ তাদেরকে প্রয়োজনে ঢাকায় পাঠানো হবে। আর যাদের চিকিৎসা ঢাকায়ও সম্ভব হবেনা তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ