সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভালুকায় মেয়ের হাতে বাবা নিহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় গরু নিতে বাধা দেয়ায় মেয়ের লাঠির আঘাতে বাবা শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর )রাত সাড়ে ৮টার দিকে ভালুকা পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শফিকুল ইসলামের বাড়ি থেকে মেয়ে শরিফা (৩৫), তার ছেলে রুদ্র (১৫) ও স্বামী সোহেল (৪০) জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার সময় বাবা শফিকুল ইসলাম তাদের বাধা দেন। এ সময় মেয়ে-জামাই-নাতিসহ আরও অজ্ঞাত কয়েকজন শফিকুলকে লাঠি দিয়ে মাথা, কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনার পর আশপাশের লোকজন শফিকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে তার খালাতো ভাই মাখন খন্দকার এলাকাবাসীর সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ১১টায় শফিকুলকে মৃত ঘোষণা করা হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ’

সর্বশেষ পাওয়া সংবাদ