সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইরে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি করতে গিয়ে চোর আটক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাওয়ে অজ্ঞান করে চুরি করার সময় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য রুস্তমকে (৫৩) স্থানীয় জনতা গনধোলাই দিয়ে পুলিশে দেন। এ সময় পালিয়ে যায় চোর চক্রের অপর ৩ সদস্য। আটককৃত চোর রুস্তম মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মিরহাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

সোমবার (৪ নভেম্বর) রাত ২ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের মৃত.ছাত্তার মিয়ার ছেলে ইস্রাফিলের বাড়ী এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘবদ্ধ চোর চক্রটি দিনের কোন এক সময় সুকৌশলে রান্না ঘরে থাকা মসলা ও লবনের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। সেই মসলা ও লবন দিয়ে রান্না করা খাবার খেয়ে পরিবারের লোকজন জ্ঞান হারিয়ে ফেলে। পরে টাকা পয়সা স্বর্নালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নেয়। তারই ধারাবাহিকতা রবিবার দিবাগত রাত ২ টার দিকে জনৈক আব্দুল কাশেমের পরিবারে দু,জন অজ্ঞান করে ও দু,জনের হাত-পা বেঁধে বাড়ির মূল্যবান জিনিস চুরি করে নেয়। একই সময় পাশেই ইস্রাফিলের বাড়িতে চুরি করতে গেলে স্থানীয় পাহারাদাররা হাতে নাতে একজনকে আটক করে গণধোলাই দেন। এসময় সংঘবদ্ধ চোরের ৩ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন।

এর আগে গত ২৮ অক্টোবর ঐ গ্রামের রনির বাড়ির ৭ জন, রসুন আলীর ৪ জন, ১ নভেম্বর মালেকের ৫ জন, আজাদের বাড়ির ৪ জন, বরকতের বাড়ির ৫ জন, ছত্তার আলী খানের বাড়ির ৫ জন, ইস্রাফিলের বাড়ির ৪ জনকে চেতনানাশক ঔষধ খাওয়ে অজ্ঞান করে বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান, আটককৃত রুস্তমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ