সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গৌরীপুরে রাস্তার মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুটি, ভয়াবহ দূর্ঘটনার আশংকা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরের বালুয়াপাড়া চৌরাস্তার মোড়ের মাঝখানে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎতের খুঁটি স্হাপন করে সাথে ফোর ফোরটি লাইনের সংযোগ দেওয়ায় যেকোনও সময় ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

খুবই ঝুঁকি পূর্ণ অবস্থায় চার রাস্তার মাঝে খুটি থাকায় যে কোন সময় গাড়ীর ধাক্কায় খুটি ভেঙে ভয়াবহ দূর্ঘটনায় প্রানহানি সহ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যাওয়ার আশংকা করা হচ্ছে।

স্থানীয়রা জানান,এই আঞ্চলিক রাস্তার মোড় দিয়ে প্রতিদিন নেত্রকোণা ,কিশোরগঞ্জসহ ময়মনসিংহ থেকে কেন্দুয়া আটপাড়া, মোহনগঞ্জগামী হাজার হাজার গাড়ী দিবা-রাত্রী চলাচল করে। ইতিমধ্যে কয়েকটি ছোটখাটো দূর্ঘটনা ঘটেছে।

বালুয়াপাড়া মোড়ের ইব্রাহিম মার্কেটের মালিক সুমন ও বেগ মার্কেটের মালিক বেগ ফারুক আহাম্মেদ জানান, আগে এই বিদ্যুৎ লাইন রাস্তার উত্তর পাশের প্রবাহমান খালের পাশে নিরাপদ স্থানে ছিল।পরবর্তীতে সেখান থেকে খুটিটি উত্তোলন করে রাস্তার মাঝখানে প্রতিস্থাপন করায় আমরাসহ এলাকাবাসী পথচারী,যানবাহনের চালকরা সর্বদা ঝুঁকির মধ্যে থাকি।

স্থানীয়রা জানান, সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রাস্তার উত্তর পাশ দিয়ে প্রবাহমান খালের উপর বক্সকালবার্ড নির্মাণ করে ব্যাক্তিগত মার্কেট নির্মাণ করেন। তার নির্মিত মার্কেটের ব্যক্তিগত সুবিধা ভোগের জন্য ক্ষমতা প্রয়োগ করে এই বিদ্যুৎ খুটি রাস্তার মাঝখানে স্থাপন করা হয়।

এবিষয়ে গৌরীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন,যেহেতু মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বিদ্যুতের খুঁটি সরিয়ে চৌরাস্তার মাঝে রেখেছেন সেটা পৌর প্রসাশক নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন,এই বিষয়টি অবগত হয়েই তাৎক্ষণিক আবাসিক প্রকৌশলীকে ঝুকি পূর্ণ বিদ্যুৎ খুটিটি সুবিধাজনক স্থানে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ