সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ফুলপুরে বিএনপির বহিষ্কৃত নেতার গুদামে মিলল ২০৩ বস্তা ভারতীয় জিরা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা ২০৩ বস্তা জিরা জব্দ করেছে র‌্যাব।

রোববার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে ফুলপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড বেন্ডার বাড়ী দিউ এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের গুদাম থেকে এসব জিরা জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাতে অতিরিক্ত পুলিশ সুপার সামসুজ্জামান, র‌্যাব-১৪ ময়মনসিংহের নেতৃত্বে ওই এলাকায় ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ইমরান হোসেন পল্লবের নিজস্ব অটো রাইস মিলের গুদামে তল্লাশি করে ২০৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। তবে তিনি ব্যক্তি দাবি করেন, কাস্টম অফিস ময়মনসিংহ বিজিবির কাছ থেকে জিরা নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।

পরে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক কাস্টমস কর্তৃক যাচাই-বাছাই করার জন্য গুদামটি সিলগালা করে ফুলপুর থানার ওসি আব্দুল হাদীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ