সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মত বিনিময়

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ সিংগাইর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকারী ইউএনও বলেন, যেখানে মিডিয়া শক্তিশালী সেই এলাকায় কাজের স্বচ্ছতা তত বেশি। সরকারি পরিপত্র মেনে উপজেলাবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্ব সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে চেতনা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন সে চেতনা বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।

এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মোঃ সোহরাব হোসেন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর ও যুগান্তর প্রতিনিধি মুহা.মিজানুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো.হাবিবুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব মো.তারিক বিল্লাহ খান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ।

উল্লেখ্য, ৩৫তম বিসিএস-এ উত্তীর্ন মো.কামরুল হাসান সোহাগ এর আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ অক্টোবর সিংগাইর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ