সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: খেলা শেষে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে আল ফয়েজ(১১) জুহুরার ছামির(১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্ভর) দুপুর ২টার দিকে চকরিয়া পূর্ব বড় ভেওলার অলির বাপের পাড়া ৩নং ওয়ার্ড বাইতুল ইজ্জত জামে মসজিদের পুকুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু আল ফয়েজ সাহারবিল প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি ওই এলাকার মো:সাহাব উদ্দীনের ছেলে ও জুহুরার ছামির সিকদারপাড়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তিনি মোহাম্মদ স্বপনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় এমইউপি সদস্য মো:কফিল উদ্দীন বলেন-তারা মসজিদের পুকুর খেলা শেষে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

সর্বশেষ পাওয়া সংবাদ