মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সংখ্যালঘুদের ৮ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার দাবিতে আয়োজিত এ সমাবেশে অংশ নেয় অসংখ্য সনাতন ধর্মাবলম্বী।

আজ বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় পৌর মুক্ত মঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার স্টেশনে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার চন্দন পাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর। বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। আমরা এই দেশের ভূমিপুত্র, এখানে আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় কেন’?

image

তারা আরও বলেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি। এ ছাড়া, সংগঠনের নেতা চিন্ময় প্রভু ও সভাপতি রানা দাসগুপ্তের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য এ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজকল্যাণ সম্পাদক রতন বাঁশফোরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সনাতনী ছাত্র সমাজের সদস্যরা।’

সর্বশেষ পাওয়া সংবাদ