মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নড়াইলে নিখোঁজ যুগল পাঠকের গলাকাটা মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের পুকুর থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭৮ বছর বয়সী যুগল পাঠক বৃহস্পতিবার রাতে পূজার প্রসাদ আনতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার সকালে তার মরদেহ পুকুরে পাওয়া যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল পাঠক প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূজার প্রসাদ আনতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে তার বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মন্দিরের কাছে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পুকুরে খোঁজ করতে গিয়ে গলাকাটা মরদেহ পান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ