মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

হাতিয়াতে ৩৬ জেলে আটক, এতিমখানায় গেল ১০ মণ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর তমরদ্দি লঞ্চঘাট, কাটার খাল, কুরালিয়া, জাহাজমারা, বেরির চর মুক্তারিয়া, নিঝুম দ্বীপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকারের এমন নীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। তার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে শুক্রবার (১ নভেম্বর) দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

এসময় ৭০ লাখ মিটার নিষিদ্ধ জাল, ৪০০ কেজি ইলিশ মাছ, দুটি কাঠের ট্রলারসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়। পরে জব্দ করা জাল হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও আটক জেলেদের মুচলেকা গ্রহণ করে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন হাতিয়ার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির রহমান বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই কোস্টগার্ড ইলিশ সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করে। জনস্বার্থে আমাদের অভিযান ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ