মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

প্রবাসে থেকেও বোমা হামলার আসামি সাবেক ছাত্রদল নেতা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ফিনল্যান্ড প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ৪ঠা আগস্ট সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা হামলার অভিযোগে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টায় তাকে আটক করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। অথচ মুন্না ঘটনার সময় দেশেই ছিলেন না। তিনি দেশে আসেন গত ২৩শে সেপ্টেম্বর।

জানা যায়, সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে সেখানকার যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে করা আনিত অভিযোগ হলো গত ৪ঠা আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলা চালিয়েছেন। অথচ গত ২৩শে সেপ্টেম্বর মুন্না ফিনল্যান্ড থেকে দেশে ফিরেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।

অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন মুন্নার পরিবার। ফিনল্যান্ড প্রবাসী ও সেখানকার বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য; সে দীর্ঘদিন যাবত মুন্নার প্রতিবেশি মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একেএম নজরুল ইসলামের সাথে বাসার রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেপ্তার করানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ