মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভালুকায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তুহিনের মাসহ আরও ৫ জন। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তুহিন।

তুহিন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে মো. আশরাফুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন।

তিনি বলেন, বুধবার দুপুরের দিকে ভালুকার উথুরা থেকে ভিমরুলের কামড়ে আহত ৬ জন মমেক হাসপাতালে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে শিশু তুহিন মারা যায়। বতর্মানে তুহিনের মা লাইলীর অবস্থা গুরুতর। অন্যরা এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে তালুটিয়া গ্রামে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে যায় ওই গ্রামের হাফিজুলের স্ত্রী নূরজাহান (৪০)। এ সময় তালের পাতা টানতেই ভিমরুল নূরজাহানকে আক্রমণ করে। এতে নূরজাহান চিৎকার শুরু করলে তার শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭) একই এলাকার আশরাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং প্রতিবেশী হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) তার কাছে এগিয়ে গেলে তারাও ভিমরুলের কামড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে মমেকে চিকিৎসাধীন অবস্থায় শিশু তুহিন মারা যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বলেন, শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে মারা গেছে এবং আহত হয়েছে আরও পাঁচজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ