মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

স্টার লাইনের বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু: চালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো.বসির উল্যার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনরার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ