মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গার সাবেক মেয়রের সহযোগী আনিছ গ্রেফতার


চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি আনিছ আহাম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে সদর উপজেলার জাফরপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি টিম।

গ্রেফতার আনিছ আহম্মেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের ফজলু রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সহযোগী।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি আনিছের অবস্থান সম্পর্কে জানতে পারেন সদর থানার পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম জাফরপুর মোড়ে অভিযান চালিয়ে আনিছকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। গ্রেফতার আনিছ আহম্মেদ গত ৪ আগস্ট চুয়াডাঙ্গা কোর্টমোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি।

আনিছ আহম্মেদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় গত ২০ আগস্ট সদর থানায় একটি মামলা হয়। ওই মলায় তিনি ৫৩ নম্বর এজাহার নামীয় আসামি। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা, সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ