মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পরিবারের সাথে অভিমান করে মোহাম্মদ আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৫টার দিকে ফুলতলা দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দহপাড়া গ্রামের ফুলমিয়া শেখের ছেলে।

নিহতের মা চায়না বেগম জানান, বিকেলে আমরা সবাই বাড়ির বাহিরে বসে আছি। মাগরিবের আজান হবে এজন্য বাড়িতে এসে দেখি বাড়ীর গেট লাগানো। তখন আমার মেয়ে ও স্থানীয়দের সহযোগিতায় বাড়ীর ভিতরে প্রবেশ করে তার ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখি। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি অরো বলেন, আমার ছেলে খুব রাগি ছিল। মাঝে মধ্যে ছোট বিষয় নিয়ে দ্বন্দ করছিল। বিকেল বাড়ীর ভিতরে কেউ ছিলনা এই সুযোগে সে আত্মহত্যা করে। কিন্তু আজ তার সঙ্গে কোন দ্বন্দ হয়নি। কেন এঘটনা ঘটালো জানিনা।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ