মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

শেরপুরে এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ২২ শিক্ষার্থী

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে অষ্টম শ্রেণী পড়ুয়া ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

রোববার ২৭ অক্টোবর বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনাটি ঘটেছে জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুল অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১ টার দিকে এইচপিভি টিকা শিক্ষার্থীদের দেয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা। এমতাবস্থায় ২০ শিক্ষার্থীর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ খবর মূহুর্তের মধ্যে ঝিনাইগাতী সহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. আফরোজা আক্তার জাহান জানান, ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে শুনেছি এখন পর্যন্ত আমাদের কাছে ৭ জন শিক্ষার্থী এসেছেন। আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

সর্বশেষ পাওয়া সংবাদ