মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি: পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আ’লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ উপলক্ষ্যে রোববার বিকালে সংগঠনটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে আবার শহীদ মিনার এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সমন্বয়ক রিহান আহম্মেদ রায়হান, মীর রাকিব, তানিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস সনি, কেয়া খাতুন ও আব্দুল্লাহ আল মামুন।

সমাবেশে বক্তারা নাসের শাহরিয়ার জাহেদী মহুলকে প্রত্যাখান করে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অংশ গ্রহন করে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল। অথচ তিনি ফ্যাসিবাদী শক্তির দোসর। তিনি কি ভাবে এই পদে নির্বাচন করেন তা নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনটির নেতাকর্মীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ