মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

আটককৃতরা হল- চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল ইসলাম।

র‌্যাব জানান, শুক্রবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চার মাইল এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মাদক কেনাবেচার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী জড়ো হলে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২৭০ টাকা উদ্ধার করা হয়। রোববার জব্দকৃত আলামত ও আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ