মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নেত্রকোণা সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি যুবকের মরদেহ নেত্রকোণার বিজয়পুর সীমান্ত দিয়ে বিজিবির হাতে হস্তান্তর করছে বিএসএফ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবির হাতে মরদেহটি হস্তান্তর করা হয়।

ওই যুবক হলেন-শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রিজাউল করিম। শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নেত্রকোণার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামন বলেন, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা চ্যালেঞ্জ করলে ছয়জন পালাতে সক্ষম হলেও একজন একটি কালভার্ট থেকে পড়ে অচেতন হয়ে পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবরে তিনি মারা যান। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিকে শনিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনার বিজয়পুর সংলগ্ন বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা এলসি দিয়ে নেত্রকোণা জেলা পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। পরে পুলিশ বাংলাদেশের অভ্যন্তরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ