মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে সাবেক কাউন্সিলর হোসেন আলী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর হোসেন আলীকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সকালে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ এবং র‌্যাব-২ এর যৌথ অভিযানে ঢাকার শেরেবাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন আলী শহরের চককোবদাসপাড়া মহল্লার মো. শিল্পী কুদ্দুসের ছেলে ও যুবলীগের সক্রিয়কর্মী।

‘বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৭ সেপ্টেম্বর বিকেলে পূর্ব শক্রতার জেরে চককোবদাসপাড়ার হোসেন আলীর নেতৃত্বে একই এলাকার আমির হোসেনের ছেলে ছাত্রদলকর্মী মেরাজকে (১৮)। কুপিয়ে জখম করা হয়। ঘটনার সময় মেরাজের মা শিল্পী খাতুন ছেলেকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও মারধর ও তাঁর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। এরপর অভিযুক্তরা মেরাজের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও নগদ টাকা লুট করে।’

এ ঘটনায় মেরাজের মা শিল্পী খাতুন বাদী হয়ে গত ২ অক্টোবর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় হোসেন আলীসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকে হোসেন আলী পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে র‌্যাব-১২ কার্যালয়ে আনা হয়। শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ