মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ধোবাউড়া সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেল বিএসএফ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ ভারতীয় বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়নপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত রেজাউল করিম ওষুধ ব্যবসায়ী। তিনি স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ওই দিন ভারতের প্রবেশ করার পর রাত ৯টার দিকে সীমান্তে গুলির শব্দ পায় স্থানীয়রা। এরপর রেজাউল করিম আর ফেরত আসেনি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিভিন্ন মাধ্যমে সীমান্তে নিহতের বিষয়টি শুনেছি। খবর নিয়ে জানতে পেরেছি বিজিবির জোন অনুযায়ী ঘটনাটি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার সীমান্তের।

মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ্য করা হয়নি। আমরা শনিবার একটি চিঠি পাঠাব। কিন্তু আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার কোনো সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ