মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কুতুবদিয়ায় মা-মেয়েকে জবাই করে হত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড শান্তি বাজার এলাকায় মা-মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজ পড়ার (বেলা ১টা ৩০মিনিট) সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মা-মেয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারের ব্যবসায়ী নুরুল আবছার সওদাগরের স্ত্রী ও মেয়ে বলে জানা গেছে। নুরু সওদাগরের স্ত্রীর নাম রুনা আক্তার(২৮) ও মেয়ের নাম ওয়াসিমা নুর জারিয়া আক্তার (৪)।

জুমার নামাজ পড়ে নুরুল আবছার সওদাগর বাড়িতে এসে দেখে তার স্ত্রী ও মেয়েকে কে বা কারা জবাই করে হত্যা করে মরদেহ রান্না ঘরে ফেলে গেছে। এ অবস্থা দেখে স্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

স্থানীয়রা জানান, নুরু সওদাগর একজন সহজ সরল লোক ছিল। তার সাথে কোন মানুষের সাথে ঝগড়া ছিল না। কি কারণে তার স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে কেউ মেনে নিতে পারছে না।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন বলেন, আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যার খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। লাশ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে কি কারণে জবাই করে হত্যা করা হয়েছে তা উদঘাটন করার চেষ্টা করা হবে। পরিবার থেকে অভিযোগ করলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ