মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ তথ্য নিশ্চিত করে ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.ইয়াকুব মিয়া বলেন, বিকেল সোয়া ৩টার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হয়। যাত্রা পথে সে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছলে মাইজদী থেকে কালিরহাট মুখি বেপরোয়া গতির একটি নসিমন তাকে তার সাইডে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক নসিমন চালক ও তার গাড়িকে সনাক্ত করে। ঘটনার পর থেকে ওই চালক পলাতক রয়েছে।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমন চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ