মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

তারাকান্দায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ১, আহত ২

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত এবং দুইজনের আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে শামীম এন্টারপ্রাইজের একটি বাস ময়মনসিংহ-নেত্রকোনা রোডের তারাকান্দার কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের বাড়ির সামনের রাস্তায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের খিচা গ্রামের মো.আবু সাঈদের পুত্র মো. খোকন মিয়া(২২) এবং আহতরা হলেন একই ইউনিয়নের সানুরা গ্রামের আমজাদ হোসেনের পুত্র রাসেল মিয়া(৩০) ও রবি মিয়ার পুত্র রাসেল মিয়া(২৩)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে শামীম এন্টারপ্রাইজের একটি বাস ময়মনসিংহ-নেত্রকোনা রোডের কাশিগঞ্জ এলাকার আবু সাঈদের বাড়ির সামনের রাস্তায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে খোকন মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়।পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পর দুপুরে সেখানে মারা যান খোকন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, সড়ক দূর্ঘটনায় খোকন মিয়া নামের একজন হাসপাতালে মারা গেছেন।ঘাতক বাসটির ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ