মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় কাজ শেষে কারখানা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সজীব মিয়া (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২০) গুরুতর আহত হন।

বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার পিএ নিট কম্পোজিট লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাট্টা নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হতাহতের বিষয় নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়িতে পোশাক কারখানা ছুটির পর শ্রমিক দম্পতি সজীব মিয়া ও সোনিয়া আক্তার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পিএ নিট কম্পোজিট লিমিটেডের সামনে এলে ময়মনসিংহগামী দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সজীব মিয়া সড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হন। পরে সোনিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি গোলাম রসুল জানান, সজিব মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ