মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

গাজীপুরে শতাধিক স্থাপনা ভেঙে বন বিভাগের কোটি টাকার জমি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের পূর্ব চান্দরা পাশা গেইট এলাকার প্রায় শতাধিক অবৈধভাবে গড়ে উঠা বসতবাড়ি উচ্ছেদ করে যৌথ বাহিনী। এসময় বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে কোটি টাকার জমি উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহাম্মেদ এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টার পর থেকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও বন বিভাগের কর্মকর্তারা এ উচ্ছেদ অভিযানে অংশ নেন।

বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দখলদার ব্যক্তিরা মাটিকাটা বাজার এলাকায় বন বিভাগের গাছপালা কেটে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন। বিষয়টি নজরে এলে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

এসময় সেখানে গড়ে উঠা শতাধিক বসতবাড়ি, দোকান ও স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। পরে উদ্ধারকৃত জমিতে পিলার স্থাপন করে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েক দিন যাবৎ মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। এখানে যারা বসবাস করে আসছে তারা সবাই ভাড়াটিয়া। তবে, স্থানীয় একটি মহল দলীয় ক্ষমতা দেখিয়ে বনের জমি দখল করে আসছিল। যৌথ বাহিনীর অভিযানে দখলের সাথে জরিত মুল হোতা সহ দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো- ইসমাইল হোসেন (৫০) ও স্থানীয় টিটু মিয়ার বড় ছেলে সোহাগ পারভেজ (২৪)।

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের কর্মকর্তা মনিরুল করিম জানান, কিছু অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন বনের জমি দখল করে সুবিধা ভোগ করে আসছে। আমরা এসব স্থাপনা উচ্ছেদ করেছি এবং পর্যায়ক্রমে আরও দখল হওয়া জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। দখলে অভিযুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ