মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ময়মনসিংহ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত জহুরা খাতুন জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে মারা যান।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মাঝে পুরুষ ২৮, নারী ৭ ও দুই শিশু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ ও সুস্থ হয়েছেন ১৯ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ