মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে ভাংচুর-চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সাবেক এক ইউপি সদস্যতে গ্রেপ্তার করেছে নৌবাহিনী কন্টিনজেন্ট।মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন দুপুর ১ টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৪৩) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে। তার বিরুদ্ধে এলাকায় হামলা, মারামারি, ভাংচুর, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন সে গা ঢাকা দিয়ে ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি মামলায় জামিনে রয়েছে। অপর একটি মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ