মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় বজ্রপাতের আঘাতে রোকসানা বেগম (২২) নামের এক কিশোরীর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চকরিয়ার প্রত্যেকটি অঞ্চলে আসরের পর হঠাৎ ভারী বৃষ্টি নামতে শুরু করে এবং সাথে থেমে থেমে বজ্রপাতও হয়।

উক্ত বজ্রপাতের আঘাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পূর্বপাড়া এলাকায় রোকসানা বেগম নিহত হয়। এ সময় রোকসানা বেগম তার বাড়িতে অবস্থান করছিল।

নিহত রোকসানা বেগম চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী এলাকার জাকির হোসাইনের মেয়ে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন, বজ্রপাতে চকরিয়ার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় একজন কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। পারিবারিকভাবে যোগাযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ