মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

মির্জাগঞ্জে মামলার ২ দিনেও গ্রেফতার হয়নি ভূমি তহসিলদার


পটুয়াখালী প্রতিনিধি।। সালিশ বৈঠকে মারধর করায় মির্জাগঞ্জ থানায় মামলা হয় ভূমি তহসিলদার মোঃ তারিকুল ইসলাম তারেক মুন্সি (৪৫) এর বিরুদ্ধে। তিনি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন ভূমি তহসিলদার এবং পূর্ব সুবিদখালী গ্রামের আজাহার মুন্সির ছেলে।

ছেলেদের মারধর করায় উপজেলার রামপুর গ্রামের আলতাফ হোসাইন (৭২)নামের এক ব্যক্তি তারেক মুন্সিকে প্রধান অসামী করে এ মামলা করেন। গত ২০ অক্টোবর মামলাটি এজাহার ভুক্ত হয়। মামলা নং-১১। কিন্তু এজাহারের ২ দিন অতিবাহিত হলেও প্রধান অসামীসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এমনই অভিযোগ ভুক্তভোগীদের।

মামলা সূত্রে জানা যায়, রামপুর গ্রামের জলিলুর রহমানদের সাথে আলতাফ হোসাইনদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলছিল। স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয় পক্ষ কাঠালতলী এলাকায় বসে। এসময় জলিলুর রহমানদের পক্ষে সালিশদার হিসেবে উপস্থিত ছিলেন তহসিলদার তারেক মুন্সি। সম্পর্কে তিনি জলিলের খালাতে ভায়রাভাই। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।এতে ক্ষিপ্ত হয়ে তারেক মুন্সিসহ ৭/৮ জন লোহার রড দিয়ে আলতাফের ছেলে সরোয়ার হোসাইন (৪৪), সাকুর (২৬) এবং এনামুল(২৩) এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তার বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী আলতাফ হোসাইন বলেন, আসামি পক্ষ খুবই শক্তিশালী। তারা ভয়ংকর প্রকৃতির লোক।আমার ছেলে তিনটাকে অমানুষিকভাবে গরুরমতো পিঠালো।মামলা করলাম কিন্তু কেউই গ্রেফতার হয়নি এখনো।

এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম আহম্মেদ বলেন, আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ