মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড মালুমঘাট চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।

স্থানীয় লোকজন জানায়, রাতে পার্শ্ববর্তী রিজার্ভ পাহাড় থেকে একটি বন্যহাতি জনবসতি এলাকায় আসার খবর চাউর হয়। হাতি দেখতে ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছামাত্র বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

কক্সবাজার উত্তর বনবিভাগের মালুমঘাট বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন হাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ