মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার টাকার অভাবে বন্ধ ৭ লাখ টাকার ডেন্টাল মেশিন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল মেশিনটি বিগত প্রায় ৪ বছর ধরে নষ্ট। ১০ হাজার টাকার অভাবে ৭ লাখ টাকা মূল্যের মেশিনটি চালু করা সম্ভব হচ্ছে না। ডেন্টাল সার্জন থাকার পরও মেশিনটি নষ্ট থাকায় দাঁতের চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে ফিরছেন আউটডোরে আগত রোগী সাধারণ।

উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের প্রায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে দরিদ্র রোগীরা সরকারি এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু ডেন্টাল মেশিনটি নষ্ট থাকায় চিকিৎসা বঞ্চিত হয়ে তাদের ফিরে যেতে হচ্ছে । ফলে,বেসরকারি চিকিৎসা কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন দন্ত রোগী সাধারণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো প্রতিকার হচ্ছে না।

সরেজমিন রোববার (২০ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২০ সালের শেষের দিকে ডেন্টাল ইউনিটে মেশিনটি স্থাপন করা হয়। এর তিন মাস না যেতেই টেম্পার নষ্ট হয়ে ইলেকট্রিক সার্কিট জ্বলে যায়। তারপর থেকে প্রায় ৪ বছর মেশিনটি অকেজো অবস্থায় পড়ে আছে। ইতিপূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার মেশিনটির উপকরণ চাহিদাপত্র দেয়া হলেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা। মাত্র ৮/১০ হাজার টাকা হলেই মেশিনটি চালু করা যায়। কিন্তু হাসপাতাল কর্তাব্যক্তিদের গাফলতির কারণে ভালো করা হচ্ছে না। স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:র্বিভাগে প্রতিদিন ৩০/৩৫ জন রোগী আসেন দন্ত চিকিৎসা সেবা নিতে।

শুধুমাত্র দাঁত তোলা ও পরামর্শ নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে, বিপাকে পড়েছেন দন্ত রোগীরা,বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। সেবা গ্রহীতারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত মেশিনটি মেরামত করে দন্ত চিকিৎসা দেয়ার জোর দাবী জানিয়েছেন।

ডেন্টাল ইউনিটের সার্জন ডা. দুলালী সাহা বলেন, আমি এ হাসপাতালে যোগদান করেছি প্রায় দু’বছর। শুনেছি আরো আগে থেকে ডেন্টাল মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে। দাঁতের চিকিৎসা সার্জারী নির্ভর হওয়াতে পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে গেলে যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস এর সাথে জীবানুমুক্ত করার সবকিছু থাকতে হবে। অন্যথায় অপারেটিভ ট্রিটমেন্টগুলো দেয়া সম্ভব হয় না। শুধুমাত্র ওষুধ লিখে দিয়ে যা যা করা যায়।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দা তাসনুভা মারিয়া বলেন,মেশিনটির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও ডেন্টাল কাউন্সিলে একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এটা মেরামতে প্রথমে ১০ হাজার টাকার কথা শুনালেও পরক্ষণেই বলেন, পুরোপুরি সার্ভিস দেয়া যাচ্ছে না বিশাল সমস্যায় আছি। মেশিনটি ভাল করতে ১ লাখ টাকার কমে হবে না। কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো অব্যাহত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ