মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

নিখোঁজের ৫ দিন পর কবিরাজের হাত-পা বাধা মরদেহ উদ্ধার

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: নিখোঁজের ৫ দিন পর শেরপুরের ব্রহ্মপুত্র ব্রিজের নিচের বালুরচর থেকে এরশাদ আলী (৫৮) নামের এক কবিরাজের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার সময় সদর থানার পুলিশ বালুর নীচ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত এরশাদ কবিরাজ শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ আলী কবিরাজ গত ১৭ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরে আজ তার মরদেহ পাওয়া যায় ব্রাহ্মপুত্র নদীর পারে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে জমিজমা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিলো। এনিয়েও সে খুন হতে পার। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনাই। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশ তদন্তে মাঠে রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ