মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

তারাকান্দায় পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় পুকুর থেকে সাজ্জাদ তালুকদার (৬) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত সাজ্জাদ উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের কামরুল হাসান সোহাগ তালুকদারের ছেলে।

সাজ্জাদের বাবা সোহাগ তালুকদার জানান, রোববার (২০ অক্টোবর) বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাজ্জাদ। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। সাজ্জাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দেয় আত্নীয়-পরিজন।।এরপরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার (২১ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন।পরে পুকুর থেকে সাজ্জাদের মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই মো.হাদীস উদ্দিন জানান, সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধারের পর থানা পুলিশে খবর দিলে অফিসার ইনচার্জ মহোদেয়ের নির্দেশে দুপুর দেড়টায় আমি ঘটনাস্থলে যাই। প্রাথমিক তথ্যানুসন্ধানের পর সাঁতার না জানার কারণে শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে মনে হয়েছে। বাড়ী লাগোয়া পুকুরের কাছে খেলতে গিয়ে পড়ে গিয়ে থাকতে পারে শিশুটি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ