মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বগুড়ায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদাক নামের এক নারী। রোববার রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷

অনন্যা মোদাক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চা দোকানী রতন মোদাকের স্ত্রী।

অনন্যা মোদাকের পরিবার লোকজন জানান, রতন মোদাকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদাকের। তবে শারিরীক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দপ্ততি৷ পরে চিকিৎসকের তত্বাবধানে ৯ মাস আগে অন্তঃস্বত্তা হন অনন্যা৷ আল্ট্রাসোনগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

এ বিষয়ে ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারের পর অনন্যা ও তাঁর ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ