মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার সকালে সিরাজগঞ্জ শহরে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

‘আরও বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক অব্দুল্লাহ হেল অফি, সহকারী শিক্ষক শামীম আরা বেগম লাজ, সাগর কুমার সরকার, শিক্ষার্থী উমামা বিনতে আজিজ প্রমুখ।’

বক্তরা বলেন, ব্রিটিশ আমল থেকে সিরাজগঞ্জ ছিল রেলের শহর। শুধু সিরাজগঞ্জ শহরের মধ্যে ছিল ৪টি স্টেশন। ধীরে ধীরে এই স্টেশনগুলো বন্ধ করে দেয়া হয়। বন্ধ হয় ট্রেন চলাচল। এরপর সিরাজগঞ্জের মানুষের আন্দোলনের মুখে চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিন্তু গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন টিকিট কাউন্টারে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের করে। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। একারণে ভোগান্তিতে পড়েছেন।’

সর্বশেষ পাওয়া সংবাদ