মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভালুকায় রাস্তার পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে দুলাল উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল উদ্দিন মন্ডল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। একটি মামলায় ১৪ বছর সাজা হওয়ার পর ২০০৩ সালে কারামুক্ত হন তিনি।

পরিবার সূত্র জানায়, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন দুলাল উদ্দিন। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে-মেয়ের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে দুলাল উদ্দিন মন্ডলকে পিটিয়ে হত‍্যা করা হয়েছে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান বলেন, নিহত ব‍্যক্তি এলাকায় ডাকাত দুলাল নামে পরিচিত। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ