মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর ও আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজ ওরফে যুবরাজ ওরফে আব্দুল আলিম ওরফে দুধরাজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুরের বেক্সিমকো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন সময় তিনি নারীদের ধরে এনে মদ্যপান ও যৌনতায় বাধ্য করে। ইতিমধ্যে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেক্সিমকো গ্রুপের একটি হাউজিং প্রকল্প থেকে এক কোটি টাকা চাঁদা দাবী করেন। এসময় কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও, বেক্সিমকোর বেশ কিছু নিরাপত্তা কর্মী ছুটে এসে গেদুরাজকে আটক করে কাশিমপুর থানায় সোপর্দ করেন।

বেক্সিমকো গ্রুপের একটি চাঁদাবাজী মামলায় গেদুরাজকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ।

সর্বশেষ পাওয়া সংবাদ