মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বেলা দশটার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন, আল আমিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উপজেলার গাঁড়ই নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শহিদুল ইসলাম। এরপর আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ