মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

কৃষককে পিটিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে ইসরাফিল (২৫) নামে এক কৃষককে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে মুছা নামে এক ব্যক্তি ইসরাফিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর গ্রামের একটি জামগাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত ইসরাফিল বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে। শনিবার বিকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় ইউপি

মেম্বার ওবাইদুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুপাতো ভাই মুছা ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের প্রতিবেশি দাউদ হোসেন জানান, রাস্তা নিয়ে তার ফুপাতো ভাইদের সঙ্গে দ্বন্দ ছিল। এ কারণে এই হত্যাকন্ড ঘটতে পারে।

নিহতের স্ত্রী চম্পা খাতুন জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনার সঙ্গে আব্দুল হামিদ, মুছা, কামাল ও আল আমিন জড়িত বলেও চম্পা খাতুন অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে আঘাতের সাধারণ চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হতে পারে এমন প্রশ্ন ওঠায় মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে লাশ ময়না তদন্ত করতে ঝিনাইদহে পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থানায় দেওয়া হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ