মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

তারেক রহমানের নির্দেশে শেরপুরে এক হাজার বন্যার্ত পরিবার পেল খাদ্যসামগ্রী

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী, নকলা ও সদর উপজেলায় গত ৩ অক্টোবর দিবাগত রাতের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এতে তীব্র খাবারের সংকট, রাস্তাঘাটের বেহাল দশা ও বাড়িঘরের ভাঙ্গচুর দেখা দেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ জেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারি ধারাবাহিকতায় শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া, কোনাগাঁও, কাংশার মুক্তিরবাজার, পানবর, নলকুড়ার কুশাইকুড়া এলাকা পরিদর্শন করেন তিনি।

image

এ সময় বন্যা দুর্গত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, হলুদ-মরিচের গুঁড়ো, লবণ, মোম, দিয়াশলাই, ওরস্যালাইন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এছাড়া ১ হাজার মানুষের মাঝে নগদ এক লাখ টাকা বিতরণ করেন তিনি।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।

সর্বশেষ পাওয়া সংবাদ