মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

ভারতে পালানোর সময় বেনাপোল থেকে আ.লীগ নেতা রুস্তম খন্দকার গ্রেপ্তার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে যশোরের বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কৌশলে পালিয়ে যান তার সহযোগীরা। রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ানের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) -২ ওমর ফারুক মজুমদার জানান, আজ বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। একপর্যায় জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।

তিনি আরও বলেন, গ্রেপ্তার রুস্তম খন্দকারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

অপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সে কারণে চেকপোস্ট ইমিগ্রেশন ভবন নিরাপত্তা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ। এতে পাসপোর্ট যাত্রীদের সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সর্বশেষ পাওয়া সংবাদ