মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় মোঃ নজরুল ইসলাম (৩৩) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত চালক শাহজাদপুর উপজেলার কাউয়ুমপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।

জানা যায়, আজ সকালে শ্যামলী পরিবহন হিনো কোচটি যাত্রী নিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বালসাবাড়ি বাসষ্টান্ড এলাকায় পৌছালে পিছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দেয়। বাস চাপায় চালক নজরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার পিছনে থাকা দুই আরোহী ছিটকে পরে গুরুতর আহত হয়। নিহত চালক নিজ বাড়ি কাইয়ুম পুর থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী শ্যামলী পরিবহন উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌছালো পিছন থেকে ইজিবাইককে চাপা দিলে চালক ঘটনাস্থলে মারা যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ঘরের ভিতরে ঢুকে পরে।এতে কয়েকটি দোকান ঘর দুমরে মুচড়ে যায়। আহত ৩ যাত্রীকে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ